Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৬:৫৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম
৬ October ২০২৫ Monday ৬:১৮:২৭ PM
Print this E-mail this

বাউফলে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধু একই সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে বরিশাল ডায়বেটিস হাসপাতালে নরমাল ডেলিভারি হয় ওই গৃহবধুর। পাঁচ সন্তানের মধ্যে তিন জন ছেলে ও দুই জন মেয়ে। ওই গৃহবধুর এই প্রথম সন্তান।
লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী।
পরিবারের সুত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সোহেল হাওলাদারের সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়া আক্তারের বিয়ে হয়। সোমবার সকালে লামিয়া ব্যাথা অনুভব করলে তাকে বরিশাল ডায়বেটিকস হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পড়ে দুপুর ২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পড় পড় পাঁচ সন্তান জন্ম নেয়।
লামিয়া আক্তারের স্বামী সোহলে হাওলাদার জানান, তার পাঁচ সন্তানই সুস্থ্য আছে। তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com