Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৫:৪৮ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড
৬ October ২০২৫ Monday ৬:২৯:৫৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ঝালকাঠির দুই উপজেলায় ছয় জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, সকালে কাঠালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরগুনার বেতাগী উপজেলার আলম মৃধার ছেলে আরিফ মৃধা, বাদল মৃধার ছেলে সুজন মৃধা এবং একই এলাকার জয়নাল মৃধার ছেলে মিরন মৃধা।/

অন্যদিকে একই দিনে সকালে রাজাপুরের ইউএনও রিফাত আরা মৌরির ভ্রাম্যমাণ আদালতে আরও তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহারাজ সিকদারের ছেলে মো. মাহফুজ সিকদার, চান মিয়ার ছেলে মো. শাহীন আকন এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. শহীদুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন।

ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল আজকের পত্রিকাকে বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার মধ্যে নদ-নদীতে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। এ সময় আইন অমান্য করে মা ইলিশ ধরলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com