Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ২:১৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে পানিতে তলিয়ে থাকে যে সড়ক
৮ October ২০২৫ Wednesday ৫:২৭:১৭ PM
Print this E-mail this

রাজাপুরে পানিতে তলিয়ে থাকে যে সড়ক


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শুক্তাগড় ইউনিয়নের একটি সড়ক। ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারিকেলবাড়িয়া গ্রামের খালেকের স্কুল থেকে আবু মেম্বার বাড়ি পর্যন্ত মাটির এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।

সড়কটিতে চলাচল করা শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ও জোয়ারের সময় রাস্তাটি ডুবে যাওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসা ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। পাশাপাশি অসুস্থ রোগী, শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়ছেন। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

আরিফ কাজি নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। প্রতি জোয়ারে পানি ওঠে, জায়গায় জায়গায় গর্ত আর কাদা জমে থাকে। বৃষ্টি হলে এই পথে হাঁটা যায় না।’

এ বিষয়ে নারিকেল বাড়িয়া ওয়ার্ডের সদস্য আব্দুস সোবাহান হাওলাদার জানান, ‘ওই রাস্তার উন্নয়নে কাবিটার মাধ্যমে মাটির কাজ করানো হয়। বরাদ্দ বেশি না থাকায় ইটের সলিং দেওয়া সম্ভব হচ্ছে না।’

শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, রাস্তাটির সংবাদ আমার কাছে আছে। বিগত দিনে উন্নয়নে কাবিটার মাধ্যমে মাটির কাজ করানো হয়েছে। সামনে এলজিএসপির বরাদ্দ এলে তা দিয়ে ইটের সলিং করার ব্যবস্থা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com