Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৫:২৫ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ছারছীনা দরবার শরীফে মরহুম পীর ছাহেবত্রয়ের তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু
৩০ January ২০২৬ Friday ৭:৫৪:৫৪ PM
Print this E-mail this

ছারছীনা দরবার শরীফে মরহুম পীর ছাহেবত্রয়ের তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু


সংবাদ বিজ্ঞপ্তি:

ছরছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কতুবুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৪ তম ও মুজাদ্দিদে যামান, কুতবুল আলম পীর শাহ্ সূফী হযরত মাওলানা আবু জা’ফর মোহাম্মদ ছালেহ্ (রহ.)-এর ৩৬ তম এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম, শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর ২য় তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন গতকাল বাদ মাগরীব শুরু হয়েছে।

বাদ মাগরীব ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন হয়। উদ্বোধনের পর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়া ও রাতভর খতমে সবিনা অনুষ্ঠিত হয়। 

আগামীকাল মাহফিলের ১ম দিন, ১ ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর সেলসেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com