Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৫:৪৭ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » সংবাদ শিরোনাম » আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
২৯ January ২০২৬ Thursday ৭:৪৪:২৫ PM
Print this E-mail this

আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী


নিজস্ব প্রতিনিধি:

অস্ত্র মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে (ভাইপো) সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল বরিশালের মহানগর দায়রা জজ আদালতের মীর মো. এমতাজুল হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন। আশিক আবদুল্লাহ শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে একটি এনপিবি পিস্তল কেনেন।

২০২৪ সালের ২৫ আগস্ট বেসামরিক জনগণকে দেওয়া লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পিস্তল ও গোলাবারুদ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অস্ত্র ও গোলাবারুদ কোথাও জমা দেননি। তাই ২০২৪ সালের ১৩ মার্চ তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার এসআই রুনু সরদার বাদী হয়ে মামলা করেন।

ওই থানার এসআই সাইফুল ইসলাম ২০২৫ সালের ৮ জুলাই আশিক আবদুল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com