Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৪:০৪ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার
৮ October ২০২৫ Wednesday ৭:৩৫:১৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং প্রধান শিক্ষক সাহারুম মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বেতাগী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার সাহারুম মিয়া কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে এবং উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি সাহারুম মিয়াকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

মোমলা সূত্রে জানা গেছে, লোন পরিশোধ না করায় সোনালী ব্যাংক সাহারুম মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে কয়েকজন পাওনাদারও আদালতে মামলা করেছেন। সাহারুম মিয়ার গ্রেফতারের খবরে ওই পাওনাদাররা থানায় হাজির হন।

সাহারুম মিয়ার ছোট ভাই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, পেনশনের অর্থ দিয়ে সকলের টাকা পরিশোধ করে দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com