Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৪:৩৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন
৮ October ২০২৫ Wednesday ৭:৩৯:২৯ PM
Print this E-mail this

মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন


নগর প্রতিনিধি:

নাতনিকে জড়িয়ে মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরিশালের দাড়িয়াল গ্রামের বাসিন্দা মোস: রানি বেগম। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোসা: রানি বেগমের পক্ষে তার বড় ছেলে লিখিত বক্তব্যে জানান, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে তার ছোট ছেলে মাহাবুবুল আলম মিথুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়। এ অভিযোগে দাড়িয়াল ইউনিয়নের ১৬ নং পুজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শরিফা রাজিয়া মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওই দিন রাতে বাড়িতে কেউ না থাকায় তার ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনাটি সাজিয়েছে।

তিনি আরও বলেন, “তার ছেলে মিথুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছুদিন আগে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শত্রুপক্ষ আমার ছেলেকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে আমার সেজো ছেলে মিরাজ ও তার স্ত্রী শরিফা রাজিয়া।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পুত্রবধূ শরিফা রাজিয়া ও তার ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। আর সেই বিরোধের সুযোগ নিয়েই তার ছোট ছেলেকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে মিথুন কারাগারে রয়েছেন।

রানি বেগম অভিযোগ করে বলেন, “এ ঘটনায় আমাদের পরিবার চরম সামাজিক ও মানসিক চাপে রয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়ের দাবি জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকেও মামলার সুষ্ঠু তদন্ত ও মিরাজের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com