Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:২৫ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১৫ October ২০২৫ Wednesday ৬:৫৮:৪০ PM
Print this E-mail this

বাউফলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে আলিব হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের বিলবিলাস বাজারসংলগ্ন নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আলিব হোসেন ওই এলাকার সোহাগ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আলিব বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এক ব্যক্তি তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ পুলিশকে অবহিত করেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com