Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৩:৩৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
২১ October ২০২৫ Tuesday ৭:১৯:০৩ PM
Print this E-mail this

বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফলে প্রান্তিক হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসিআই ও আরএসসি নামে দুইটি এনজিও সংস্থার যৌথ আয়োজনে এবং মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পে চক্ষু চিকিৎসা দেয়া হয়।

চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- রাইটস এন্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুলফিকার হায়দার, পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক উপ পরিচালক এস এম শাহাদজাদা প্রমূখ।

আরএসসির প্রোগ্রামার ম্যানেজার রোমেল নাসের জানান, ২০০৭ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজ এ ক্যাম্পে ৮০৫ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ছানি রোগী ৮৩ জন এবং ৩৬৬ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। তাদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com