Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম; আহত ৫
২৩ October ২০২৫ Thursday ১১:৪১:০৮ AM
বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম; আহত ৫
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নবম শ্রেণির শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম ওই বাড়ির নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই বাড়ির আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনের ওপর হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুতর জখম হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে তর্কাতর্কি থেকে বড়দের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন।
তবে অভিযুক্ত নবাব চৌকিদারের দাবি, রেদায়েন ও তার বাবা নুর আলম উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)