Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১:৫১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে হোম ডেলিভারি দেয়া মাদক কারবারি গ্রেফতার
২ November ২০২৫ Sunday ১০:২১:৫৮ PM
Print this E-mail this

বাউফলে হোম ডেলিভারি দেয়া মাদক কারবারি গ্রেফতার


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে মাদকের হোম ডেলিভারিতে জড়িত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ হোসেন (৩০) রিকশাচালকের ছদ্মবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করতেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার বাসিন্দা।

রোববার (২ নভেম্বর) দুপুরে সোহাগ হোসেন ও তার এক সহযোগীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গত এক বছরে যমুনা টেলিভিশনে প্রচারিত দুটি প্রতিবেদনে বাউফলে ফেরি করে মাদক বিক্রি, হোম ডেলিভারি ব্যবস্থা এবং নতুন ধরনের ইয়াবা ট্যাবলেট ‘ট্রিপলনাইন (999)’–এর বিষয়ে তথ্য প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রচারের পর পুলিশের তৎপরতায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও, হোম ডেলিভারি চক্রটি তখনও ছিল আড়ালে।

অবশেষে শনিবার রাতে পুলিশ রিকশাচালকের ছদ্মবেশে থাকা মাদক কারবারি সোহাগকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, সোহাগের দেয়া তথ্যমতে পৌর শহরের কিছু সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ক্রেতা। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোহাগকে গ্রেফতার করে। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই এসব মাদক ব্যবসায়ী ও তাদের স্পটগুলো নজরদারিতে রেখেছিল। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com