Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ১:৩৪ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় যুবলীগের সম্পাদক খায়ের গ্রেপ্তার
৫ November ২০২৫ Wednesday ৭:১৫:৫৩ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় যুবলীগের সম্পাদক খায়ের গ্রেপ্তার


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়েরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন- থানার এসআই আব্দুল্লাহ আল মামুন উপজেলার বড় বাশাইল এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম খায়েরকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও জানিয়েছেন-২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি রাশেদুল ইসলাম খায়ের। গ্রেপ্তারকৃতকে আজ বুধবার (৫ নভেম্বর) সকালে বরিশাল আদালতে সোর্পদ করা হবে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম খায়ের বড় বাশাইল গ্রামের মো. অছেল মোল্লার ছেলে এবং রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com