Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৫৯ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ২ মাস ধরে বেতন-ভাতা বন্ধ
৩ December ২০২৫ Wednesday ৬:৩১:৪১ PM
Print this E-mail this

লালমোহন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ২ মাস ধরে বেতন-ভাতা বন্ধ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদ শূন্য থাকায় বেতন উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা অনিশ্চয়তা ও চরম আর্থিক সঙ্কটে পড়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা ১২ জন, দ্বিতীয় শ্রেণির ৩২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৬ জন। গত অক্টোবর ও নভেম্বর এই দুই মাসের কোনো ধরনের বেতন-ভাতা তারা পাননি। এতে অনেকে সংসার চালাতে ধারদেনার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

কর্মকর্তা-কর্মচারীরা জানান, দুই মাস ধরে নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে মানবিক সঙ্কট তৈরি হয়েছে। দ্রুত ইউএইচএফপিও পদায়ণ করে সমস্যা সমাধানের দাবি জানান তারা।

লালমোহনের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন খান জানান, তিনি দায়িত্বে থাকলেও ওডিডিওশিপ (আয়ন-ব্যয়ন ক্ষমতা) না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমাধান হওয়ার আশ্বাস দেন তিনি।

ভোলার জেলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, লালমোহনে ইউএইচএফপিও পদ শূন্য থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘এই সপ্তাহের মধ্যেই সেখানে ইউএইচএফপিও পদায়ণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com