Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১১:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন নুরুল হুদা মিলু
১১ December ২০২৫ Thursday ৭:৪২:৩০ PM
Print this E-mail this

বরিশাল-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন নুরুল হুদা মিলু


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল হুদা মিলু চৌধুরী।

তিনি মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক (এমডি) এবং বর্তমানে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান।

বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে নুরুল হুদা চৌধুরীর। তার বড় চাচাতো ভাই সাবেক বিমানবাহিনীর প্রধান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নুরুল হুদা বড় ভাইয়ের নির্বাচনী কার্যক্রম ২০০১ সাল থেকে সক্রিয় ছিলেন।

তিনি বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করেছেন এবং বরিশাল বিএনপি রাজনীতির একজন সক্রিয় পরামর্শক হিসেবে ভূমিকা রেখেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com