Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৮:২০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ভালুকায় দিপু দাসকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
২২ December ২০২৫ Monday ২:৪৭:৩৫ PM
Print this E-mail this

ভালুকায় দিপু দাসকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ


নগর প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্যাতন ও প্রকাশ্যে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চা’ বরিশালের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে রংপুরের বীর মুক্তিযোদ্ধা শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্না রায়, ফরিদপুরের ব্যবসায়ী উৎপল সরকার, নরসিংদীর স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার এবং সর্বশেষ ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়।

তারা আরও বলেন, একের পর এক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। দ্রুত বিচার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

সমাবেশে সুরঞ্জিত দত্ত লিটু বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সবাই মিলে একটি পরিবার। কিন্তু সেই পরিবারে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছেই। অবিলম্বে বর্তমান সরকারকে এসব ঘটনা বিচারের আওতায় আনতে হবে।

অ্যাডভোকেট পঙ্কজ গুপ্ত বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে গার্মেন্টস শ্রমিক দিপু দাসকে নির্যাতনের পর প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

শিপ্রা ঘোষ বলেন, একের পর এক নির্যাতনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। শিগগিরই এসব ঘটনার বিচার করা না হলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা তৈরি হবে।

তিনি আরও বলেন, প্রতিটি নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি মানিক মুখার্জি কুডু, মহানগর কমিটির জয়ন্ত দাসসহ শতাধিক নারী-পুরুষ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সকল হত্যার বিচার দাবি করে স্লোগান দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com