Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ১:০৯ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে সরকারি খাল দখলকারীর জেল-জরিমানা
২২ December ২০২৫ Monday ১০:০৪:৪৬ PM
Print this E-mail this

গৌরনদীতে সরকারি খাল দখলকারীর জেল-জরিমানা


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রবামান খাল পাইলিং করে দখল করায় দখলকারীকে জেল ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পালরদী নদীর শাখা খালের গৌরনদীর পালরদী মহল্লার স্বপ্ননীড় বাড়ির সামনের প্রবামান খাল পাইলিং করে দখল করছিলেন জনৈক মিলন মোল্লা। এ খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এসময় মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন ভঙ্গের কারণে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থ ক্ষুণ্ন করায় এই জেল জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com