Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৫:৪৬ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর থেকে ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকা যাবেন নেতাকর্মীরা
২৩ December ২০২৫ Tuesday ৭:৪২:৩০ PM
Print this E-mail this

পিরোজপুর থেকে ৬টি লঞ্চ ও শতাধিক বাসে ঢাকা যাবেন নেতাকর্মীরা


পিরোজপুর প্রতিনিধি:

আগামী ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। এরই মধ্যে ৬টি লঞ্চ এবং শতাধিক বাসে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা যায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। গত সোমবার জেলা কমিটির এক জরুরি সভায় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলা বিএনপির সাবেক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ঢাকা যাওয়া প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থকদের নির্ধারিত দিনের আগেই অন্তত ৬টি বিশালাকার লঞ্চ এবং শতাধিক বাসযোগে রাজধানী ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তাকে বরণে ঢাকাযাত্রার আগে পিরোজপুরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বলেন, তারেক রহমানকে বরণ করতে কর্মী-সমর্থকদের ঢাকা যাওয়া-আসার সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকায় লঞ্চ থাকছে, সেখানে রাতে খাওয়াদাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া একদিন বাদে ২৫ ডিসেম্বর খুব সকালে শহর ও জেলার বিভিন্নস্থান থেকে শতাধিক বাস কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় রওনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com