Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৫৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি: ঝালকাঠিতে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা, মানববন্ধন
৭ January ২০২৬ Wednesday ৭:০৮:৩২ PM
Print this E-mail this

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি: ঝালকাঠিতে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা, মানববন্ধন


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকন।

বক্তারা অভিযোগ করেন, মাদরাসা অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন, যা সামাজিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত আপত্তিকর। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন বলেন, সম্প্রতি মাদরাসায় একটি নিয়োগকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত তাকে হয়রানি করছে। অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মানববন্ধন ও কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com