পটুয়াখালী-৩ আসন: নির্বাচন থেকে সরবেন না স্বতন্ত্র প্রার্থী মামুন
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি। হাসান মামুন বলেন, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনো দিন বিএনপির একটি শোকজও পাইনি। কিন্তু পদ থেকে পদত্যাগের পরও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন নির্মমভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। পদত্যাগ করার পরও যারা আমাকে দল থেকে বহিষ্কার করেছে (বিএনপি) তাদের কোনো সুযোগ নেই আমাকে প্রার্থিতা প্রত্যাহারে অনুরোধ করার। আমাকে অনুরোধ করার পথ দশমিনা-গলাচিপার সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা বিএনপির সহসভাপতি মোফাজ্জেল হোসেন, সম্পাদক শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হিরু ও দশমিনা উপজেলা কল্যাণ সমিতির সম্পাদক কামাল মাহমুদ। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার