Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১০:৪৬ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর
১৬ January ২০২৬ Friday ৩:৫৬:৩৯ PM
Print this E-mail this

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হাই পঞ্চায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মামুন। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তাঁর ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান। পরে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়। তিনি বলেন, জুলাইয়ের পর চাইলে এসব ঘটনার বিষয়ে মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি।

নুরুল হক নুর আরও বলেন, জুলাইয়ের পর দশমিনা থানায় কিছু নেতা-কর্মী মামলা-বাণিজ্যে জড়ালেও তাঁর দলের কোনো নেতা-কর্মী এতে যুক্ত ছিলেন না। তিনি বলেন, ‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’

এ সময় তিনি খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বলেন, জুলাইয়ের পর তাঁর সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়া সততা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করার আহ্বান জানান এবং ড. মুহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার পরামর্শ দেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।

সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com