Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » এনসিপির মিতুসহ ঝালকাঠির দুটি আসনে চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার
২১ January ২০২৬ Wednesday ৩:৫৯:১৭ PM
এনসিপির মিতুসহ ঝালকাঠির দুটি আসনে চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির দুটি আসনে ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। এরমধ্যে তিনজন জামায়াতকে সমর্থন ও একজনে বিএনপিকে সমর্থন জানিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত বিএনপির মনোনীত রফিকুল ইসলাম জামালকে সমর্থন দিয়েছেন।
এদিকে, ঝালকাঠি-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু ও ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা দুজন জামায়ত প্রার্থী ডক্টর ফয়জুল হককে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে ঝালকাঠি-২ আসনে এবিপার্টি মনোনীত শেখ জামাল হোসেন মনোনয়ন তার মনোনয়ন প্রত্যাহার করে শেখ নেয়ামূল করিমকে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার বিকেলে এ নিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে এবি পার্টি ও জেলা জামায়াত যৌথ সংবাদ সম্মেলনও করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির