Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ১১:৫৩ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৭
১১ October ২০২৬ Sunday ১০:৩২:৪৪ PM
Print this E-mail this

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৭


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে চাকা ফেটে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়েছে। এতে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছে। তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই ইমরান মোল্লা। দুপুরে মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর-আটিপাড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গৌরনদী মহাসড়ক থানার এসআই ইমরান মোল্লা জানান, একটি বাস ঢাকা থেকে যাত্রী পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। মহাসড়কের শিকারপুর-আটিপাড়া এলাকায় পৌছুলে বাম পাশের একটি চাকা ফেটে যায়। এত বাসের চালক নিয়ন্ত্রন হারিয়েছে খাদে পড়ে উল্টে গেছে।  

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পায়নি। তবে শুনেছেন চালকসহ ৬/৭ জন আহত হয়েছেন। কেউ গুরুতর আহত হয়নি। সকলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বর্তমানে বাস খাদ থেকে উঠানোর চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com