Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৮:৪২ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » পটুয়াখালী-৩ : নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর
২৭ January ২০২৬ Tuesday ২:২৮:১৮ PM
Print this E-mail this

পটুয়াখালী-৩ : নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের (নুর) ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল হক নুরের সমর্থক এবং চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ হাওলাদার বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেন। 

এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম জুয়েল, সদস্যসচিব আসাদুল জোমাদ্দারসহ ৫০ থেকে ৭০ জন ঘোড়া প্রতীকের স্লোগান দিতে দিতে দলবদ্ধভাবে তাঁদের কার্যালয়ে প্রবেশ করে চেয়ার ছোড়াছুড়িসহ হামলা ও ভাঙচুর চালায়। তাঁদের হাতে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ছিল।

মহিবুল্লাহ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলা অব্যাহত থাকে। এতে দশমিনা উপজেলা ছাত্র অধিকারের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়নের যুব অধিকারির যুগ্ম সদস্যসচিব মো. মাসুদ এবং নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে জড়িত মো. মুছাসহ সাত থেকে আটজন আহত হন। কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

এসব অভিযোগ অস্বীকার করে হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম বলেন, তাঁরা প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় হাসান মামুনের পক্ষে একটি মিছিল বের করে ট্রাক প্রতীকের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় গণ অধিকারের লোকজন তাঁদের মিছিলে ঢুকে হাতাহাতি ও মারধর শুরু করেন। এতে তাঁদের তিনজন আহত হয়েছেন। ভিডিওতে ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলার দৃশ্য দেখা গেছে—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, সোমবার রাতে চরবোরহান ইউনিয়নের একটি বাজারে নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। 

এতে বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com