পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে পৃথক দুটি সংঘর্ষে চার কর্মী-সমর্থক আহত হয়েছেন। এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে, একটি দোকান থেকে দুটি দেশীয় অস্ত্র রামদাসহ উদ্ধারের ঘটনায় সোহেল (২৫) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এবং মধ্যরাতে কেশবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কালাইয়া ইউনিয়নের রায়হান (১৭) ও ফারুক হাওলাদার (৪৫) এবং কেশবপুর ইউনিয়নের নাইম (২৯) ও সাঈদ (৩১)। এদের মধ্যে রায়হান ও ফারুকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে জামায়াতের একটি প্রচার মিছিল চলাকালে একজন বিএনপি সমর্থক ধানের শীষের স্লোগান দেয়। এ ঘটনাকে কেন্দ্র প্রথমে বাকবিতন্ডা পরে উভয় দলের নেতা-কর্মী দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রায়হান নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় একটি দোকান থেকে দুটি দেশীয় রামদা উদ্ধার হলে দোকানি সোহেলকে আটক করে যৌথ বাহিনী। এই ঘটনার জের ধরে একই এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ফারুক হাওলাদার নামের এক জামায়াত সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। জামায়াত নেতাদের অভিযোগ, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগ অস্বিকার করে গাজী গিয়াস বলেন, জামায়াতের সমর্থকরা মিছিল সহকারে হঠাৎ আমাদের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ছাত্রদল নেতা রায়হানকে কুপিয়ে জখম করে। ফারুক হাওলাদারের ওপর হামলার ঘটনায় আমি জড়িত নই, এ বিষয়ে আমি কিছুই জানি না। আটক দোকানি সোহেল জানান, তার কাছে কোনো অস্ত্র পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় কেউ নজর এড়িয়ে তার দোকানে রামদা রেখে যেতে পারে বলে তিনি দাবি করেন। অপরদিকে, মধ্যরাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাঈদ ও নাইম নামের দুই জামায়াত সমর্থককে মারধর করা হয়। জামায়াতের সমর্থক শাহিন বলেন, আমরা নির্বাচনী ক্যাম্পের ধারের কাছেও যাইনি। দোকানের কাছে দাঁড়িয়ে থাকা আমাদের কয়েকজন কর্মীকে বিএনপির লোকজন হামলা চালিয়ে আহত করেছে। এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) বলেন, এ সকল ঘটনা আমাদের নজরে এসেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প