Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:১০ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলা-বরিশাল সেতু চাইলে ধানের শীষে ভোট দিন: হাফিজ ইব্রাহিম
১০ February ২০২৬ Tuesday ১:৪৭:৩৭ PM
Print this E-mail this

ভোলা-বরিশাল সেতু চাইলে ধানের শীষে ভোট দিন: হাফিজ ইব্রাহিম


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। 

তিনি বলেন, ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি। তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার কাছে ধানের শীষে ভোট এবং সকলের দোয়া চান।

জনসভাস্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ করে।

জনসভায় বিএনপি নেতা ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ, আকবর হাওলাদার, শহীদুল আলম নাসিমসহ বিএনপির স্থানীয় নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com