Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৯:১৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির
১২ February ২০২৬ Thursday ১:৪৭:৩২ AM
Print this E-mail this

মির্জাগঞ্জে টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন থেকে মো. আমির হোসেন ও বুনিয়া ইউনিয়ন থেকে সৈয়দ কামাল হোসেন নামের দুই ইউনিয়নের দুইজন আমিরকে নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়ন ও সন্ধার দিকে কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে এ দুই নেতাকে আটক করা হয়।

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, আমরা এরকম ঘটনা শুনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট গিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, মাধবখালী থেকে যাকে আটক করা হয়েছে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাকড়া বুনিয়ার ঘটনায় আমাদের ম্যাজিস্ট্রেট গিয়েছিল সাথে সাথে। সেখানে খুব অল্প কিছু টাকা পাওয়া গেছে। টাকা জব্দ করা হয়েছে। সেটিও নিষ্পত্তি করা হয়েছে।

১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ অন্তর্ভুক্ত মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন, ও কাকড়া বুনিয়ার সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com