Current Bangladesh Time
Thursday February ১২, ২০২৬ ১০:০৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
১১ February ২০২৬ Wednesday ৬:০৯:৩৫ PM
Print this E-mail this

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের নির্বাচনি অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সকালে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনী অফিসে নেতাকর্মীরা কাজ করছিলেন। এ সময় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ঘনিষ্ঠজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান এবং তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খানের নেতৃত্বে অফিসে ভাঙচুর চালানো হয়।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনকে বারবার জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। ডিসি ও এসপির কাছে সন্ত্রাসীদের তালিকা দেওয়া হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরিশাল-৩ আসনে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেই নির্বাচন সুষ্ঠু হতো। আমাদের নেতাকর্মীদের নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনের পর হামলার হুমকিও দেওয়া হচ্ছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এখনো সময় আছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

বুধবার দুপুরে মাধবপাশা বাজারে ভাঙচুর হওয়া নির্বাচনী অফিস পরিদর্শনে যান বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও পুলিশ।

অন্যদিকে ব্যারিস্টার ফুয়াদের অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান বলেন, এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। 

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, ব্যারিস্টার ফুয়াদ নিজেই তার অফিস ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি যেসব কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা সকাল থেকেই শুনেছি- তার নেতাকর্মীরা এলাকায় টাকা ও ডামি ব্যালট বিতরণ করছিল। স্থানীয়রা বাধা দিলে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে তারা নিজেরাই অফিস ভেঙে অভিযোগ করেছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সামগ্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে বরিশাল
বরিশালের ৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে বিএনপি!
বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার
বরিশালের ৩টি আসন: সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com