Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:১১ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অ‌ভিযোগ
১১ February ২০২৬ Wednesday ৩:১৮:৪২ PM
Print this E-mail this

বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অ‌ভিযোগ


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতা‌র ওপর হামলার অ‌ভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার উদায়পুর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, উপজেলার প‌ক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপ‌তি মো. শাহাদাত ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হাবিবুল্লাহ। তাদের দুইজনই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. শাহাদাত জানান, সকালের দিকে হা‌বিবুল্লাহ প‌ক্ষিয়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ভোটার স্লিপ বিতরণ করে উদায়পুর রাস্তার মাথা নামল এলাকায় আসেন। ওই রাস্তায় একা পেয়ে একই ইউনিয়নের শ্রমিক দলের নেতা মো. শামীম, মাসুদসহ কৃষক দলের ১৫/২০ জন হাবিবুল্লাহ মারধর করেন। এসময় আমি তাকে বাঁচাতে গেলে আমার ওপরও হামলা চালান তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. শামীমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুজ্জামান জানান, ‌খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com