Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
১২ February ২০২৬ Thursday ১:০৫:৩২ AM
কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী কলাপাড়া উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে (৪০) ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ কোস্টগার্ড সদস্যরা আটক করে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। তবে কাজল মৃধার ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)