Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৫:৩৮ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের
১৩ February ২০২৬ Friday ৭:১০:১১ PM
Print this E-mail this

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের


পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনি বিজয়ের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর (ভিপি নুর)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে তিনি বলেন, সব প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। গতকালের এ বিজয় আমি গলাচিপা-দশমিনাবাসীর তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারব না।

তিনি উল্লেখ করেন, জাতীয় রাজনীতিতে ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি পৌঁছাতে না পারলেও জনগণ আমাকে আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে বিজয়ী করেছেন।

এ সমর্থন তাকে আগামী দিনে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

বিবৃতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর। তিনি বলেন, দলীয় সমর্থন, দিকনির্দেশনা ও সহযোগিতা তার বিজয়ের পথ সুগম করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরিফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মী-সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

নির্বাচনি প্রচারণায় হামলা-মামলা ও নির্যাতনের শিকার সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নুর বলেন, আপনারা কষ্ট ভুলে যান, অপরাধীদের ক্ষমা করুন—এটাই আপনাদের মাহাত্ম্যকে বড় করবে। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত কাজ শুরু করা হবে।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, গলাচিপা-দশমিনায় সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গরিব, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গলাচিপা-দশমিনা হবে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জনপদ। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, জনগণ নির্ভয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।

স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, অফিস-আদালত হয়রানিমুক্ত ও জনবান্ধব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সবশেষে তিনি নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com