Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৫:৩৭ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় ১৮ মাস পর খুলল আ.লীগের কার্যালয়
১৬ February ২০২৬ Monday ১২:৩৬:৩৩ PM
Print this E-mail this

দশমিনায় ১৮ মাস পর খুলল আ.লীগের কার্যালয়


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা।

এ সময় দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে যু্বলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা ফিরে আসবে বলেও শ্লোগান দেন তারা। দলীয় কার্যালয়ের তালা খোলার পর দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন সম্বলিত ব্যানার সাঁটানো হয়।  

দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা।

দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার যুগান্তরকে বলেন, দলীয় কার্যালয় খুলে মিলাদ পরানো হয়।

উল্লখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com