Home » পিরোজপুর » মঠবাড়িয়া » জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য
১৬ February ২০২৬ Monday ৫:৩২:১২ PM
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল৷ সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দোয়া-মোনাজাত করেন। এসময় পৌর বিএনপির সাবেক আহবায়ক কে এম হুমায়ুন কবির, সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য খলিলুর রহমান খোকন, ইসমাইল হোসেন হাওলাদার, খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, ছাত্রদলের আহবায়ক খোকন মল্লিক উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি
বরিশাল বিভাগ: পুরোনো আধিপত্য নতুন করে জানান দিল বিএনপি