Current Bangladesh Time
Saturday October ৩, ২০২৬ ৮:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে সাবেক পুলিশ কমিশনার,তৎকালীন ডিসি ও জাহি ফারুক শামীমসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের
২২ February ২০২৬ Sunday ৬:০৯:৩০ PM
Print this E-mail this

বরিশালে সাবেক পুলিশ কমিশনার,তৎকালীন ডিসি ও জাহি ফারুক শামীমসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের


নিজস্ব প্রতিনিধি:

Screenshot

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বাধা প্রদান, বিএনপি নেতাকর্মীদের অপহরণ ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ কমিশনার এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ ১৪ জন নামধারী ও আরও ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন আদালত।

আজ বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০২ এর বিচারক বাদীর আরজি পর্যালোচনা করে বন্দর থানাকে বিষয়টি নিয়মিত মামলা (এজাহার) হিসেবে রুজু করার নির্দেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় বরিশাল বন্দর থানাধীন চাঁদপুর ইউনিয়নের রায়পুরা সাকিনস্থ বিশ্বাসের হাট নদীর ঘাটে এই অপরাধ সংঘটিত হয়। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে অপহরণ, মারপিট করে জখম এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে (দণ্ডবিধি ধারা: ৩৪১/৩৬৫/৩২৩/৩০৭/৫০৬/১০৯)।

মামলায় অভিযুক্ত প্রধান আসামিরা হলেন: জাহিদ ফারুক শামীম: সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী।রুহুল আমিন: সাবেক পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল। এস এম অজিয়র রহমান: সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার, বরিশাল। মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া: সাবেক ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি), বিএমপি, বরিশাল। মোঃ মোস্তফা কামাল হায়দার: সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বন্দর থানা। শাহ মোঃ ফয়সাল আহমেদ: সাবেক ওসি (তদন্ত), বন্দর থানা। এছাড়াও বন্দর থানার তৎকালীন এসআই এরফান হোসেন মৃদুল, সহিদুল ইসলাম, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন এএসআই ও কনস্টেবলকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউল আলম খান পলাশ। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের প্রচারণাকালে পুলিশ ও তৎকালীন সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা পরিকল্পিতভাবে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটিয়েছিলেন।

আদালতের এই আদেশের প্রেক্ষিতে বন্দর থানা (বিএমপি) মামলা নম্বর ১১, তারিখ ১৩ নভেম্বর ২০২৪ মূলে এফআইআর গ্রহণ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com