Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২০ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের  বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
২২ February ২০২৬ Sunday ৬:১৮:৩৭ PM
Print this E-mail this

স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের  বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিচারের দাবিতে তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন নারীসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার নিরিহ মানুষকে হয়রানী করে আসছে।

কারণে অকারণে প্রতিবেশীসহ এলাকার নিরিহ মানুষকে রাজনৈতিক মামলায় আসামি করে বাণিজ্য করে আসছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে সৈয়দ ইউসুফ তার সহযোগিদের নিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহন করে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই  সৈয়দ নান্টুও ভূক্তভোগীদের ন্যায় তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরে সৈয়দ ইউসুফের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। 

  সৈয়দ নান্টু আভিযোগ করেন তার জমির উপর দিয়ে নিজ বাড়ীর পথ তৈরী করতে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ উপজেলা পরিষদের সরকারি  বরাদ্দের টাকায় পুল নির্মান কাজ শুরু করেন । ২১  ফেব্রুওয়ারী সকালে  নির্মান কাজ শুরু করার সময় জমির ওয়ারিশগন ও এলাকাবাসী পুল নির্মানে বাধা দিলে ইউসুফ তার দলবল নিয়ে গ্রামবাসীর সাথে তর্কে জড়িয়ে পড়েন।  এসময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে  এক পর্যায়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুল নির্মান কাজ বন্ধ করা হয়।

তার পর থেকেই নানা ধরনের হুমকি প্রদান করছেন সৈয়দ ইউসুফ।

এ বিষয়ে  আভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। নির্বাচনের সময় আমাদের সাথে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন মানববন্ধনে অংশগ্রহন করে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com