Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন
২৩ February ২০২৬ Monday ১:০৯:০৪ PM
উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রোববার (ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শোলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সীমা রানীর দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, শোলক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পরেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে সীমা রানী তার ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাদের দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে মিথ্যাচার করা অনভিপ্রেত ও নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অভিযোগের বিষয়ে মিজানুর রহমান পরেশ বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তবে অভিযুক্ত ইউপি সদস্য সীমা রানীর বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানববন্ধনে স্থানীয় যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও