Current Bangladesh Time
Monday July ২০, ২০২৬ ৮:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল জিলা স্কুল: ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ
২৬ February ২০২৬ Thursday ৪:৪৩:৫৪ PM
Print this E-mail this

বরিশাল জিলা স্কুল: ৯৭ শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ


নগর প্রতিনিধি:

জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। 

সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ।যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামকে। তার দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। 

প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি কর্মসূচি, নিয়মিত মডেল টেস্ট, নিবিড় মনিটরিং ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য।
 

প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত।আমাদের শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com