Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১১:৩০ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে আগুনে ৫ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই
২৬ February ২০২৬ Thursday ৭:০৪:১০ PM
Print this E-mail this

উজিরপুরে আগুনে ৫ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই


উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উজিরপুর ফায়ার সার্ভিস।


স্থানীয়রা জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।


এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।  ততক্ষণে পাঁচটি বসতঘর পুড়ে যায়।

আগুনে আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের বসতঘর পুড়ে ছাই হয়।


ফায়ার সার্ভিসের সদস্যদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com