Home » দশমিনা » পটুয়াখালী » নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
১ March ২০২৬ Sunday ১১:৫৮:২৫ AM
নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে দলটির সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র–যুব অধিকার পরিষদের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নুরুল হক নুরের প্রথম দশমিনায় আগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। সেখানে অনেক রোজাদার ব্যক্তি ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপি’র নেতা–কর্মীরা তাকে উদ্ধার করে।
মারধরে ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করেছে সেটা আমি শুনিনি। কোনো গণমাধ্যমকর্মীকে সংবাদ প্রচারের কারণে শারীরিকভাবে আহত করবে, তা কাম্য নয়।’
এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘আমি ঘটনার বিষয় শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি, অভিযোগ পলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার