Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ৫:২২ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় হোটেল মালিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম
২ March ২০২৬ Monday ১২:২০:২৬ AM
Print this E-mail this

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় হোটেল মালিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় লোকমান মৃধা (৫০) নামে এক হোটেল ব্যবসায়ীকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) ইফতারের পর পৌরশহরের নিজ হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত লোকমান মৃধা কুয়াকাটার ‘কুয়াকাটা প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলের মালিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার ইফতার শেষে লোকমান মৃধা হোটেলের সামনে বসে চা খাচ্ছিলেন। তখন তিন থেকে চারজন ব্যক্তি অতর্কিতে তার ওপর হামলা চালান। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পায়ে বেধড়ক আঘাত করেন এবং রড দিয়ে জখম করেন। এতে তার দুই পা থেঁতলে যায় এবং মুখমণ্ডল রক্তাক্ত হয়।

ঘটনার জন্য পরিবার একই এলাকার ওই মাদকসেবী চক্রকে দায়ী করেছে। আহতের মেয়ে সাজেদা বলেন, স্থানীয় একটি চিহ্নিত মাদকসেবী চক্র প্রায়ই হোটেলে এসে ইয়াবা সেবনের চেষ্টা করত। বিকেলেও কয়েকজন হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতে চাইলে বাবা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যার পর হাতুড়ি ও রড নিয়ে এসে হামলা চালায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com