Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৫৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » সংবাদ শিরোনাম » বরিশাল-ঢাকা মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২ March ২০২৬ Monday ৬:০৮:৫৮ PM
Print this E-mail this

বরিশাল-ঢাকা মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে। নিহত অপর নারী শহিদুল ইসলামের চাচি বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান এবং বরিশালের দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের চার সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক এবং ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা প্রথমে উদ্ধার তৎপরতায় অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, অপর নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পাশাপাশি এ বিষয়ে তদন্ত চলছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com