Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ২:১৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
২৬ March ২০২৬ Thursday ১১:৩২:৫০ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। 

তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। 

ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।  

নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com