Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৩:৫৮ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক শুরু
২৯ March ২০২৬ Sunday ৫:১৬:০৪ PM
Print this E-mail this

কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক শুরু


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম. আহসান কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই , সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি , কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর, অসীম দাস, স্বপন বিশ্বাস, রাজলক্ষ্মী কুন্ডু, নাসরিন আক্তার, ভারতী সাহা, ফারহানা , রোজিনা খানম , নুরজাহান আক্তারী ও তন্বী সাহা ।

সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়।

কাউখালী উপজেলায় ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে ।

বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে দারিদ্র্যপীড়িত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ফিডিং কর্মসূচি যা ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে । ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে । এই কর্মসূচির উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষুধা মেটানো নয়, বরং একটি সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।

সপ্তাহে ৫ দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম , ইউএইচটি (UHT) দুধ দেওয়া হয় । এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com