Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৩:২০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » স্বাস্থ্য » বরিশালে ১১ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৭ জন
১ April ২০২৬ Wednesday ৯:২০:২৭ PM
Print this E-mail this

বরিশালে ১১ শিশুর হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৭ জন


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল বিভাগে নতুন করে আরও ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। একই সময়ে আরও তিনটি শিশু রুবেলায় (জার্মান হাম) আক্রান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা জেলায়—২৫ জন। এ ছাড়া বরিশালে ২৪ জন, ভোলায় ৪, ঝালকাঠিতে ৫, পটুয়াখালী ও পিরোজপুরে ২টি করে শিশু আক্রান্ত হয়েছে। এ ছাড়া বরগুনা, ভোলা ও বরিশাল জেলায় ১ জন করে মোট ৩টি শিশুর শরীরে রুবেলা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগের ছয় জেলায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৭৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ২৩ শিশু ভর্তি হয়েছে। আজ দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৩ শিশু। এ ছাড়া গত মার্চ মাসে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৩৪ জন।

বরিশাল বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আটটি শিশু মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনায়—তিনটি শিশু। এ ছাড়া বরিশালে একজন এবং ভোলা ও পিরোজপুরে দুটি করে শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। এটি আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে দ্রুত ছড়ায়। আক্রান্ত রোগীর সংস্পর্শে বা একই ঘরে থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com