Current Bangladesh Time
Monday July ২০, ২০২৬ ৩:৩৭ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মোটরসাইকেলে বোতলজাত তেল ভরার সময় আগুন, চালক গুরুতর দগ্ধ
১৮ April ২০২৬ Saturday ১০:৩৮:১২ PM
Print this E-mail this

গৌরনদীতে মোটরসাইকেলে বোতলজাত তেল ভরার সময় আগুন, চালক গুরুতর দগ্ধ


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলে করে এক ব্যক্তি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়নাঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে যায়। পরে তিনি বোতলে বহন করা তেল থেকে ট্যাংকিতে জ্বালানি ভরার চেষ্টা করেন।


এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভোরের দিকে আশপাশে লোকজন কম থাকায় চালক নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মোটরসাইকেলটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়।


তিনি আরও জানান, বোতলজাত তেল বহন ও ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ আইনগতভাবেও দণ্ডনীয় এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সবাইকে এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com