Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৪:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা
৪ May ২০২৬ Monday ১১:৪৭:৪৮ PM
Print this E-mail this

টাইব্রেকারের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বানারীপাড়া উপজেলা


রাহাদ সুমন,বিশেষ প্রতিবেদক :

“নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট-২০২৬”-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বানারীপাড়া উপজেলা দল। সোমবার (৪ মে) বরিশাল আউটডোর স্টেডিয়ামে শক্তিশালী মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে এ সাফল্য অর্জন করে তারা।

রুদ্ধশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বানারীপাড়া উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে ৪-২ গোলে জয় নিশ্চিত করে বানারীপাড়া।

ম্যাচজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, দলীয় সমন্বয় ও জয়ের প্রত্যয় মুগ্ধ করেছে দর্শকদের। মাঠজুড়ে ছিল বানারীপাড়ার আধিপত্য ও সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে নতুন স্বপ্ন দেখছে বানারীপাড়া উপজেলা দল। খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

প্রসঙ্গত, বানারীপাড়ার সদ্য প্রতিষ্ঠিত “শেরে-ই বাংলা স্পোর্টস একাডেমি”-র মোঃ ওয়ালিদের প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়রাই “নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল ইভেন্ট-২০২৬”-এ অংশ নিয়ে বরিশাল জেলার অন্যতম শক্তিশালী দল মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে বানারীপাড়ার জন্য গৌরব বয়ে এনেছে।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা 

মোঃ বায়েজিদুর রহমান বলেন,

“নতুন কুঁড়ি আয়োজিত স্পোর্টস ফুটবল ইভেন্টে বানারীপাড়া উপজেলা দলের এই বিজয় আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

সেমিফাইনালেও জয়ের ধারা অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা এখন পুরো বানারীপাড়াবাসীর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com