Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৭:২১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম
৫ May ২০২৬ Tuesday ৭:৪৯:৫৮ PM
Print this E-mail this

ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে সন্ত্রাসীদের হামলায় দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মঈনুল হক লিপু গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) বিকেল চারটার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় অবস্থানকালে একদল সন্ত্রাসী হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত সাংবাদিক মঈনুল হক লিপু জানান, তার চাচাতো বোনের একটি পানির মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের আছলাম হোসেনের ছেলে শান্ত (২৫), চুন্নু সিকদারের ছেলে রিজন সিকদার (২২), শাকিল সিকদারসহ ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শান্ত এর আগেও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ঝালকাঠি প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন সাংবাদিক সমিতি ও কাঠালিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com