Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৯:৩৫ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে চাঁদা তোলার সময় শ্রমিক দল সভাপতিসহ আটক ২
৫ May ২০২৬ Tuesday ৮:১১:৩৩ PM
Print this E-mail this

আমতলীতে চাঁদা তোলার সময় শ্রমিক দল সভাপতিসহ আটক ২


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী চৌরাস্তায় মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় পৌর শ্রমিক দল সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে পৌর শ্রমিক দল সভাপতি মিল্টন হাওলাদার চাঁদা আদায় করে আসছেন। এ নিয়ে দলের দুইপক্ষের মধ্যে গত ৭ মার্চ  সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আমতলী উপজেলার সব স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করে দেন। এতে গত দেড় মাস সব স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ছিল; কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে আমতলী পৌর শ্রমিক দল সভাপতি মিল্টন হাওলাদার সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায় শুরু করেন।

মঙ্গলবার দুপুরে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে আমতলী থানার পুলিশ চাঁদাবাজ মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করে তাৎক্ষণিক চাঁদা আদায় বন্ধ করে দেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকেই মিল্টন হাওলাদার বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখল বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মিল্টন। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল আমতলী পৌর শহরের সাধারণ মানুষ।  

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রচালক বলেন, দেড় মাস চাঁদা আদায় বন্ধ থাকার পর গত শনিবার থেকে মাহেন্দ্র ও সিএনজি থেকে মিল্টন চাঁদা আদায় শুরু করেন। মঙ্গলবার পুলিশ এসে চাঁদা আদায়কালে শ্রমিক দল পৌর শাখার সভাপতি মিল্টন হাওলাদার ও তার লাইনম্যান সুমনকে আটক করেছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে মিল্টন ও সুমন নামের দুইজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা জানান, মিল্টন হাওলাদার আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com