Current Bangladesh Time
Monday May ১৮, ২০২৬ ১১:০৩ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আ*ত্ম*হ*ত্যা
১৭ May ২০২৬ Sunday ১১:২৭:১৯ AM
Print this E-mail this

গলাচিপায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আ*ত্ম*হ*ত্যা


বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে।

আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে রমজানা। রমজানা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

গত কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে। এসএসসি পরীক্ষার পর ফোন কিনে দেবে বললেও ক্ষুব্ধ হয় রমজানা। ঘরের অন্য সদস্যরা বারান্দায় বসে কথা বলছিল।

এসময় রমজানা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়।

কিছু সময় পর রমজানার মা পপি বেগম মেয়ে রমজানাকে ডাকলে কোনো সাড়া দেয় না। পরে মা পপি বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। স্থানীয় লোকজনের সহায়তায় রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।

এ বিষয়ে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com