Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে গভীর রাতে বিএনপি নেতার দোকানে ভয়াবহ অগ্নিসংযোগ। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।
১৭ May ২০২৬ Sunday ১:৪৫:১২ PM
উজিরপুরে গভীর রাতে বিএনপি নেতার দোকানে ভয়াবহ অগ্নিসংযোগ। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।
উজিরপুর((বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগে দোকানটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ১৭ মে রবিবার রাত সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক ত্রিপল ৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস কে অবহিত করা হলেও তারা ৫ টার পরে ঘটনাস্থলে উপস্থিত হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদার ছেলে রাকিব হাওলাদার জানান জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার দোকানে আগুন লাগানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চলমান রয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় উজিরপুর ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগও তোলেন তিনি। ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা স্থলে এসআই সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিয়া, ওয়ার্ড বিএনপি রাসেল হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়