Home » পটুয়াখালী » বাউফল » হানি ট্র্যাপে প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে প্রতিবাদ কর্মসূচী
১৭ May ২০২৬ Sunday ২:০৩:২২ PM
হানি ট্র্যাপে প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে প্রতিবাদ কর্মসূচী
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে হানি ট্র্যাপ, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া আজাহার খানের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে বের হয়ে আজাহার খান প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। মামলা করার পরও প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত আজাহার খানকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
ভুক্তভোগী মিজানুর রহমান কাফনের কাপড় পরিহিত অবস্থায় বলেন, আমাদের অভিযোগের পর আজহার গ্রেফতার হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিনে বের হয়ে আবার অস্ত্রের মহড়া দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমি এখন জঙ্গলে আশ্রয় নিয়েছি। আমি চাই এই সন্ত্রাসী আজহারকে দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করা হোক, যাতে ভবিষ্যতে আমার মতো আর কেউ তার হাতে হেনস্তার শিকার না হয়।
তিনি আরও অভিযোগ করেন, আদাবাড়িয়ার হাজিরহাট বন্দরে প্রায় ১০০ ব্যবসায়ীর কাছ থেকে পিস্তল, ছুরি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক কোটিরও বেশি টাকা চাঁদা আদায় করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করে দ্রুত তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মান রক্ষার জন্য আমি বাধ্য হয়ে ধাপে ধাপে ১৪ লাখ ৮০ হাজার টাকা দিই। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে সালিশি বৈঠকে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমি চাই, এই চক্রের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এর আগে, হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে ১৩ মে রাতে পটুয়াখালী সদর থানা পুলিশ আজাহার খান, কবির হোসেন ও রাসেল তালুকদারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার দেখানো হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও এক চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়